আমাদের সম্পর্কে
About Us
প্রজেক্ট পরিচিতি
এই ওয়েবসাইটটি একটি একাডেমিক গবেষণা প্রকল্পের অংশ, যার শিরোনাম: "এ সিএমএস ডেভেলপমেন্ট ফর এ ওয়েব-বেসড এগ্রিকালচার নিউজ প্ল্যাটফর্ম অ্যান্ড আরএসএস ফিড ইন্টিগ্রেশন ফর এগ্রিকালচার নিউজ হেডলাইনস"।
প্রজেক্টের শিরোনাম: "এ সিএমএস ডেভেলপমেন্ট ফর এ ওয়েব-বেসড এগ্রিকালচার নিউজ প্ল্যাটফর্ম অ্যান্ড আরএসএস ফিড ইন্টিগ্রেশন ফর এগ্রিকালচার নিউজ হেডলাইনস"
পরিচালনায়: মো. নুর উল্লাহ আল নোমান
শিক্ষার্থী আইডি: ০১২২৫১০০৪৫
প্রোগ্রাম: মাস্টার অফ সাইন্স ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসসি ইন সিএসই)
বিশ্ববিদ্যালয়: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)
সুপারভাইজর: প্রফেসর ড. হাসান সারওয়ার, সিএসই বিভাগ ও ডিন, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসওএসই), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)
প্রধান পরীক্ষক ও রিভিউয়ার: ড. সুমন আহমেদ, প্রধান ও সহযোগী অধ্যাপক, সিএসই বিভাগ এবং পরিচালক, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ আইটি প্রফেশনালস (সিডিআইপি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)
আমাদের গল্প
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের অর্থনীতি, সংস্কৃতি, ও জীবনধারার মূলে রয়েছে কৃষি। কিন্তু আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় যখন পুরো বিশ্ব এগিয়ে যাচ্ছে, তখনও আমাদের কৃষি খাতের সংবাদ ও তথ্য সহজলভ্য করতে ডিজিটাল মাধ্যমে ঘাটতি রয়ে গেছে। এই চাহিদা পূরণের লক্ষ্যেই জন্ম নিয়েছে বিডিএগ্রিনিউজ.কম এবং হেডলাইনস.বিডিএগ্রিনিউজ.কম।
বর্তমান সমস্যা
- কৃষি সংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে: ব্যবহারকারীদের ফসল, নীতি, বাজারমূল্য, চাষাবাদ কৌশল, আবহাওয়া সতর্কতা, কৃষি উদ্ভাবন, রোগবালাই সতর্কতা—এসব জানতে একাধিক প্ল্যাটফর্ম ঘুরতে হয়।
- মূলধারার মিডিয়ায় স্থায়ী কৃষি ক্যাটাগরি নেই: অধিকাংশ জাতীয় মিডিয়া স্থায়ী কৃষি ক্যাটাগরি রাখে না।
- কৃষি-কেন্দ্রিক আরএসএস এগ্রিগেটর নেই: বাংলাদেশে এমন কোনো সিস্টেম নেই যা স্বয়ংক্রিয়ভাবে কৃষি শিরোনাম সংগ্রহ করবে, ফিল্টার করবে, একত্রে প্রদর্শন করবে এবং রিয়েল-টাইমে আপডেট হবে।
- সময়সাপেক্ষ ম্যানুয়াল সার্চ: কৃষক, গবেষক ও নীতিনির্ধারকদের একাধিক গণমাধ্যমে খোঁজাখুঁজি করতে হয়।
- কৃষি সংবাদের জন্য ডেডিকেটেড সিএমএস নেই: ওয়ার্ডপ্রেসের মতো সাধারণ সিএমএস আছে, কিন্তু কৃষি সংবাদের জন্য বিশেষায়িত কোনো সিএমএস বাংলাদেশে নেই।
- বিদ্যমান কৃষি পোর্টালের সীমাবদ্ধতা: কৃষিবার্তা, এগ্রিনিউজ২৪-এর মতো পোর্টালে কন্টেন্টের পরিমাণ ও বৈচিত্র্য কম, মোবাইল-ফ্রেন্ডলি নয় এবং টেকনিক্যাল স্থিতিশীলতার সমস্যা আছে।
উদ্দেশ্য
- কৃষি সংবাদ প্রকাশনার জন্য একটি ইউজার-ফ্রেন্ডলি সিএমএস তৈরি করা।
- বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের আরএসএস ফিড থেকে স্বয়ংক্রিয়ভাবে কৃষি সংবাদ শিরোনাম ও ছবি সংগ্রহ করে প্রদর্শন করা।
- পাঠক ও অ্যাডমিনিস্ট্রেটরের জন্য পরিষ্কার ও রেসপনসিভ ইন্টারফেস তৈরি করা।
প্রযুক্তি স্ট্যাক
ফ্রন্টএন্ড
এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স, জেসন
ব্যাকএন্ড
পিএইচপি, সিম্পলএক্সএমএল
ডাটাবেজ (সিএমএস)
মাইএসকিউএল
ডোমেইন-হোস্টিং
গোড্যাডি
সিকিউরিটি
ক্লাউডফ্লেয়ার সিকিউরিটি ও সিডিএন
Project Introduction
This website is part of an academic research project titled: "A CMS Development for a Web-Based Agriculture News Platform and RSS Feed Integration for Agriculture News Headlines".
Project Title: "A CMS Development for a Web-Based Agriculture News Platform and RSS Feed Integration for Agriculture News Headlines"
By: Md. Nur Ullah Al Noman
Student ID: 0122510045
Program: Master of Science in Computer Science and Engineering (M.Sc. in CSE)
University: United International University (UIU)
Supervisor: Professor Dr. Hasan Sarwar, Department of CSE & Dean, School of Science and Engineering (SoSE), United International University (UIU).
Head Examiner & Reviewer: Dr. Suman Ahmmed, Head & Associate Professor, Department of CSE & Director, Center for Development of IT Professionals (CDIP), United International University (UIU).
Our Story
Bangladesh is an agrarian nation—agriculture lies at the heart of its economy, culture, and way of life. While the world advances rapidly through technology, there remains a significant gap in digitizing agricultural news and information in Bangladesh. To address this need, BDAgriNews.Com and Headlines.BDAgriNews.Com were born.
Present State of the Problem
- Agriculture news is scattered across many platforms: Users must visit multiple sources for updates on crops, government policies, market prices, farming techniques, weather alerts, agricultural innovations, and disease warnings.
- Lack of dedicated agriculture categories in mainstream media: Most national media do not maintain a permanent agriculture category.
- No agriculture-focused RSS aggregator exists in Bangladesh: There is no system that collects agriculture-specific headlines, filters only agriculture topics, displays them in one place, and updates automatically in real time.
- Time-consuming manual search: Farmers, researchers, and policymakers need to search multiple media outlets manually, increasing the chance of missing important updates.
- No dedicated CMS exists for agriculture news in Bangladesh: General-purpose CMS platforms like WordPress exist, but there is no specialized CMS tailored for agriculture-related content.
- Limitations in existing agriculture-focused portals: Portals like KrishiBarta and AgriNews24 offer useful content but in limited quantity and variety, many are not mobile-friendly, and have technical stability issues.
Objectives
- To develop a user-friendly CMS for managing and publishing agriculture news.
- To integrate RSS feeds from various Bangladeshi media outlets and display only agriculture-related headlines, along with images.
- To create a clean, responsive interface for both readers and administrators.
Technology Stack
Frontend
HTML, CSS, JavaScript, Ajax, JSON
Backend
PHP, SimpleXML
Database (CMS)
MySQL
Domain-Hosting
GoDaddy
Security
Cloudflare Security & CDN